হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে সড়ক অবরোধ জুলাই আন্দোলনে আহতদের

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান  (নিটোর) বা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান  (নিটোর) বা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা এই সড়ক অবরোধ করেন।

ডিএমপির মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর আজকের পত্রিকাকে জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে সকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম পঙ্গু হাসপাতালে আসেন। সেখানে আহতদের অনেকেরই খোঁজখবর নেন। তবে আহত যাঁদের খোঁজখবর নিতে পারেননি, তাঁরাও তাঁদের কথা জানাতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে আহত ও তাঁদের পরিবারের লোকজন পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন।

এদিকে বেলা দেড়টার দিকে হাসপাতালের সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে দেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা। ফলে শ্যামলীমুখী সড়কে গাড়ির চাপ যানজট দেখা দিয়েছে।

সড়ক অবরোধ করা আহতদের সঙ্গে কথা বলে সড়ক সচলের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি