হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে পুকুরে ডুবে আয়েশা আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মিরকাদিম পৌরসভার বিনোদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আয়েশা ঢাকার দোলাইখাল এলাকার মো. আমির হোসেনের মেয়ে।

শিশুটির মামা জাহিদুল ইসলাম বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বে আমার বোনকে তার স্বামী গত ১ মে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। ভাগনিকে নিয়ে আজ আমার বোন মামাতো ভাইয়ের বাড়ি বেড়াতে যায়। বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ভাগনি খেলাধুলা করছিল। বেলা পৌনে ১১টার দিকে ভাগনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’

গুলশানে বারে ডিএনসি অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম