হোম > সারা দেশ > ঢাকা

অডিট কমিটিকে সহযোগিতা করতে ইভ্যালির ভবন মালিককে নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অডিট কমিটিকে সহযোগিতা করতে ইভ্যালির ভবন মালিক শেখ সালাউদ্দিনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত যখনই তাঁকে ডাকবেন, তখনই হাজির হতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। নির্দেশনা অনুযায়ী সালাউদ্দিন আজ হাজির হলে তাঁকে মামলায় পক্ষভুক্ত করা হয়। 

গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট সালাউদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এ ছাড়া ওই দিন ইভ্যালির সাবেক এমডি মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রা মামুনুর রশীদের বরাবর হস্তান্তরের অনুমতি দেন আদালত। 
 
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তাঁরা দুজন এখন কারাগারে। 

এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিত গত বছরের ২২ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। আর ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। 

বোর্ডের সদস্যরা হলেন–স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর।

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প