হোম > সারা দেশ > ঢাকা

শারীরিক অবস্থার উন্নতি নেই ডা. জাফরুল্লাহর, মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। পরে আজ রোববার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

আজ রোববার বেলা ৩টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) গণমাধ্যমকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গত তিন দিনে তেমন কোনো উন্নতি না হওয়ায় আজ বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের সভা হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।’ 

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের তিন লাখ টাকার ওষুধসহ যুবক আটক

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নগর স্বাস্থ্যসেবা বন্ধ না করার দাবি, ৭ দফা সুপারিশ

বায়তুল মোকাররমে অভিযান: ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: আখতার হোসেন