হোম > সারা দেশ > ঢাকা

জাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিল আন্দোলনকারীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের দায়িত্বে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বাসভবনের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় গ্রুপের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন জাবি মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা শামসুর রহমান। জাবি মেডিকেল সেন্টারে প্রায় ৩০-৩৫ জনের মতো চিকিৎসা নিয়েছেন।

বৈষম্য বিরোধী আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত মিছিল করছিলাম। তখন আমাদের ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগ। তখন আমরা প্রক্টোরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কেউ কোনো রেসপন্স করেনি। আমরা এখন ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছি। তিনি দেখা না করলে আমরা সারা রাত এখানে থাকব।’

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন