হোম > সারা দেশ > ঢাকা

দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চক্রের আর এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার সোহাগ পাটোয়ারী। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণা অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার (৩০ জুন) তাঁকে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রটি জানায়, গ্রেপ্তার সোহাগ পাটোয়ারীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাশপাড়া গ্রামে। তিনি রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকায় ভাড়াটে হিসেবে বাস করতেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ক্যামেরা, বুম, সেলফি স্টিক, মোবাইল ফোন, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভিসহ একাধিক প্রতিষ্ঠানের নামযুক্ত ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক ও পরিচালকদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা করতেন। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।

এর আগে গতকাল একই চক্রের হোতা পিরোজপুর সদর উপজেলার বাদলখালী গ্রামের মো. সেলিম, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কেশরামপুর গ্রামের মো. তরিকুল ইসলাম, ঢাকার মুগদা এলাকার মো. আতিক এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের মো. আব্দুল হাই সোহাগকে গ্রেপ্তার করা হয়।

দুদক জানায়, চক্রটি মিডিয়া ও দুর্নীতি দমন কমিশনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এই প্রতারণার চক্র সম্পর্কে দুদকের দৃষ্টি যায় ২৪ জুন, যখন ‘জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি আমলে নিয়ে দুদক এক পুলিশ সুপার পদমর্যাদার পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে।

এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব, পুলিশ ও অন্য সংস্থার সহায়তায় চক্রটিকে শনাক্ত করে একে একে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল (২৯ জুন) ঘটনার বিষয়ে রমনা মডেল থানায় মামলা একটি মামলা করা হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান।

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই—ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ