রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান থানার ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. খলিলুর রহমান শান্ত (৩৮) ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহসভাপতি।
ডিএমপি জানায়, খলিলুর রহমান শান্তর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।