হোম > সারা দেশ > ঢাকা

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

বাসস, ঢাকা

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর সার্বিক পরিস্থিতির উন্নতি হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে। এ ছাড়া ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

আজ ঢাকায় এক বিজ্ঞপ্তিতে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানায় বিমান।

এতে জানানো হয়, ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।

রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় (বাংলাদেশ সময়) ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

২২ অক্টোবর জেদ্দার উদ্দেশে ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকা থেকে একটি করে ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ১৮ অক্টোবর থেকে মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল ও সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।

বিমান জানায়, ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

টিকিট কেনা, বুকিং ও ভ্রমণ-সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন