হোম > সারা দেশ > ঢাকা

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যা: পাঁচ আসামি ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির ৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন মো. আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।

বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

নিহত তামিমের বাবাসহ তিনজন মালিকের জমি নিয়ে প্লেজেন প্রোপার্টিস একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা। কিন্তু নিহত তামিমকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। 

গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তামিম নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিন দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, থানায় জিডি

ঝড়ে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

গ্রাহকের ফেরত ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ড. ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

‎‎স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় আটক ২

চেকের মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা এবার আমরণ অনশনে

নারীদের রাজনীতিতে আসার বড় বাধা পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও সদিচ্ছার অভাব: গবেষণা

রাজধানীতে ‘সালিসে’ ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবক দলের নেতা