হোম > সারা দেশ > ঢাকা

উল্টো আমাকে নিয়ে চেয়ারম্যানের অভিযোগ, তাঁর তো আমার পাশে দাঁড়ানোর কথা: মীম

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্রী কাজী ফারজানা মীম গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছেন চেয়ারম্যান। কাল তিনি যেভাবে উল্টো আমাকে নিয়ে অভিযোগ করেছেন, সেটা তো উচিত নয়। চেয়ারম্যান হিসেবে তো তিনি আমার পাশে দাঁড়ানোর কথা।’ 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী এ শিক্ষার্থী এ কথা জানান। 

ভুক্তভোগী শিক্ষার্থী মীম বলেন, ‘এ ক্যাম্পাস আমার ঘর। কিন্তু এখানেই আমি অনিরাপদ মনে করছি। আমি ক্যাম্পাসে আসা অনেক কমিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন চেয়ারম্যান কীভাবে অভিযুক্ত শিক্ষককে সঙ্গে নিয়ে চলাফেরা করছেন।’

ভুক্তভোগী আরও বলেন, ‘গতকাল ডিবি প্রধান আমাকে আশ্বস্ত করেছেন। এরপর আজ আমি ক্যাম্পাসে এসেছি। হুমকি-ধমকিও পাচ্ছি না। তবে আমি আমার অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। আর এখন থেকে আমিও অবন্তিকার বিচার চেয়ে আন্দোলনের সঙ্গে থাকব।’

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই—ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ

ওয়ারীতে ৫৭ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগে ৯ ডাকাত গ্রেপ্তার

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু

রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

রায়ের অপেক্ষায় পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলা, এজলাসে আসামি সোহেল-স্বপ্না