হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আলিফ

ঢামেক প্রতিনিধি

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার রাত ১১টার দিকে পরিচয় শনাক্ত করেন তাঁর মামা আলাউদ্দিন জনি। তিনি জানান, আলিফের বাসা যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায়। বাবার নাম জুয়েল দেওয়ান। আলিফ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়তেন। পাশাপাশি পার্টটাইম চাকরি করতেন। দুই ভাইয়ের মধ্যে আলিফ বড়।

আলাউদ্দিন বলেন, ‘রাতে ঢাকা মেডিকেল থেকে সড়ক দুর্ঘটনার কথা জানতে পারি। এরপর হাসপাতালে এসে আলিফের মরদেহ দেখতে পাই।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনায় নিহত হন আলিফ।

আলিফকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার চালক রাশেদুল ইসলাম জানান, তিনি অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ডেমরার পাইটি এলাকায় অনেক লোকজনের ভিড় দেখতে পান। এগিয়ে গেলে জানতে পারেন, ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। তখন স্থানীয়রা ও পুলিশ আহত মোটরসাইকেল চালককে তাঁর অটোরিকশায় উঠিয়ে দেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা–পুলিশ তদন্ত করছে।

এদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল চালক ট্রাকের চাকা পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ট্রাকের নিচ থেকে তাকে বের করে হাসপাতালে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সাদিক কায়েমের মেয়র প্রার্থিতা নিয়ে ঢাবি শিক্ষার্থীদের মিশ্র–প্রতিক্রিয়া

বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন, হদিস নেই ৮৩ ল্যাপটপের: পুলিশ

দিনদুপুরে বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার তরুণ কারাগারে

ডেমরায় উল্টোপথে আসা ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বৃষ্টিতেই ধুয়ে গেল ঢাবির সূর্যসেন হলের নতুন করা রং

‘জ্বালানির ফাঁদে’ আটকে পড়ার ঝুঁকিতে অর্থনীতি

ফের ৩ দিনের রিমান্ডে আফজাল নাছের, ৩৪ দিনে ১১ বার

থানা থেকে লুট হওয়া হাতকড়া ব্যবহার করছিল ডাকাত দল

নারী ও শিশু নির্যাতনের ৭০ শতাংশ মামলাতেই আসামি খালাস: গবেষণা

ধানমন্ডিতে নিজ বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার