হোম > সারা দেশ > ঢাকা

সংসদ ভবন এলাকার আবাসিক হোটেল ও মেসে কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের আশপাশের সব আবাসিক হোটেল ওমেসগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন। 

বিশেষ এই অনুষ্ঠানকে ঘিরে কোনো হুমকি আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্দিষ্ট কোনো হুমকি বা আশঙ্কা নেই। তবে বিশ্বব্যাপী ও দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, সেসব বিষয় মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। জঙ্গি তৎপরতার ব্যাপারে আমরা কখনোই নিশ্চিত হতে পারি না এবং আমরা নিরাপদ আছি—এটাও বলা যায় না। জঙ্গিরা সব সময়ই উৎসবগুলোতে হামলার জন্য ওত পেতে থাকে। সুযোগ পেলেই তারা ছোবল দেওয়ার চেষ্টা করে।’ 

ডিএমপি কমিশনার বলেন, ‘গত সাত দিন ধরে আমাদের ভেন্যুর আশপাশের যতগুলো আবাসিক হোটেল ও মেস রয়েছে, সবগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। যাতে সন্ত্রাসী বা জঙ্গিরা আমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে আগে থেকেই ঢুকে পড়তে না পারে।’ 

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় কিছু বিশৃঙ্খলা হয়েছিল, এবার ভারতের রাষ্ট্রপতি আসছেন। এবার তেমন কোনো বিশৃঙ্খলার আশঙ্কা আছে কিনা, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এমন কোনো আশঙ্কা নেই। এই সফরে ভারতের রাষ্ট্রপতি অতি সম্মানের সঙ্গে আমাদের জাতীয় উৎসবে অংশ নেবেন এবং সম্মানের সঙ্গে ফিরে যাবেন বলে আমরা আশা করছি।’ 

শ্রদ্ধা নিবেদনের পর শিল্পী কামরুদ্দীন আবসারকে দাফন

রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

এআই ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে অব্যাহতি

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২