হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া ফেরি ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ভোগান্তি নেই। আজ শুক্রবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ফেরি ও লঞ্চে করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। 

পাটুরিয়া ঘাটে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী শত শত মানুষ ফেরি ও লঞ্চে নদী পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি চলাচল করছে। যানবাহন আসা মাত্র অপেক্ষায় না থেকে দ্রুত যানবাহনগুলো নদী পার হয়ে যাচ্ছে। সকালে পাটুরিয়া ঘাটে যাত্রী কিছুটা চাপ থাকলেও ভোগান্তি নেই। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ভোগান্তি ছাড়া নদী পার হতে পারবে ঈদে ঘরে ফেরা মানুষেরা।

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা