হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল বিমানবন্দর থেকে ডিবিতে

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি চ্যানেল একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী চ্যানেলটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

আজ বুধবার তাঁরা তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। সেখান থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের যাত্রা স্থগিত করে ডিবি পুলিশের হাতে তুলে দেন। এ সময় তাঁদের সঙ্গে একমাত্র মেয়েও ছিল।

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও খবর পড়ুন:

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার