হোম > সারা দেশ > গাজীপুর

আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ‘টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’ নামকরণ করার দাবি জানানো হয়।

আধঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সানজিদ আহমেদ মিথুন, রনি দেওয়ান, মিরাদ হোসেন মিঠু, শাহিন মিয়া, ফারুক মৃধা, মানিক শেখ, এনামুল হাসান, বন্ধন, দিদার আহমেদ মানিক, জামাল মিয়া, রানা আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগে এই হাসপাতালের নাম ছিল টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালের নামকরণ করেন। আজ টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক লোকজন হাসপাতালের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ১২৯৫ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ফায়ার সার্ভিসকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান ডিজির

এনবিআর কর্মকর্তা ও মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

ট্রেনে স্বর্ণালংকারের ব্যাগ রেখে নেমে যান যাত্রী, ৯৯৯-এ কল করে উদ্ধার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া যাবে না: সাইফুল আলম

নির্মাণাধীন বাড়ির পাশে খেলছিল ২ শিশু, দেয়াল ধসে মৃত্যু

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৩ দিনের ঈদ উৎসব