হোম > সারা দেশ > ঢাকা

এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর টোল বুথ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর টোল বুথে ফের বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে টোল প্লাজার একটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শরীয়তপুর এক্সপ্রেসের বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে। 

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ খবর নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এখন পদ্মা সেতু কর্তৃপক্ষ যদি চায় তাহলে মামলা করা হবে। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘একটি বাস টোল বুথে ধাক্কা দিয়ে সামান্য ভেঙে ফেলেছে। এর আগেও একটি বাস দক্ষিণ প্রান্তে ধাক্কা দিয়ে টোলপ্লাজার ক্ষতি করেছিল। তখন মেরামতের জন্য জরিমানা করে বাসটি ছেড়ে দেওয়া হয়। এবারও হয়তো সে রকম ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।’ 

আবুল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত টোল বুথে আপাতত টোল নেওয়া বন্ধ রয়েছে। 

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকায় ঘাটতি ২ হাজার পুলিশ

আইন সংশোধনের পরই দুদকে নতুন কমিশন

শাহ আলী মাজারে হামলার ঘটনায় ভুক্তভোগী নারীর মামলা, গ্রেপ্তার ২

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

সাভারে স্থানান্তরের পর ট্যানারি শিল্প খাত অবহেলার শিকার হয়েছে: শিল্পমন্ত্রী

সড়ক নিরাপত্তায় প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামো

ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর

বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন জুয়ায় অর্থ পাচার: পাঁচ চীনা নাগরিক আবার রিমান্ডে, ৪ জন কারাগারে