হোম > সারা দেশ > ঢাকা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোপনীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় এ মামলা দায়ের করেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম। 

শনিবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। 

ফেরদৌস আহমেদ বলেন, মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেন। 

ফেরদৌস আহমেদ আরও বলেন, রেলওয়ে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে। 

এদিকে এ ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ বিভাগ।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই