হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত তিন মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাঁকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমান। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়— সিটিটিসি জানিয়েছে গ্রেপ্তার হারিসুর রহমান সোহান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সোহানকে গ্রেপ্তার করা হয়।

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৯২ মামলা