হোম > সারা দেশ > ঢাকা

আর্জেন্টিনার জয়ের খিচুড়ি নিয়ে দোকানিকে মারধরের অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 

মো. শরীফুল ইসলাম (৩৫) নামে ওই মুদি দোকানি মারধর করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথা জানিয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন। 

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় শরীফুলের মুদি দোকানের সামনেই এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শরীফুল ইসলাম নান্নার ইউনিয়নের চাওনা গ্রামের মো. আব্দুর আজিজের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত দানেজ আলীর ছেলে আব্দুর রহিম, মো. নজু মিয়া, আব্দুল ওলির ছেলে মো. রবিউলসহ অজ্ঞাতনামা তিন-চারজন। 

স্থানীয়রা জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় খিচুড়ির আয়োজন করেন সমর্থকেরা। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে শরীফুল ও অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের ভেতরে গিয়ে শরীফুলকে বিবস্ত্র করে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শরীফুলের দোকানের টিভিতেই খেলা দেখছিলেন তাঁরা। 

ভুক্তভোগী শরীফুল বলেন, ‘খেলা শেষে খিচুড়ি খাওয়ার সময় আমি শুধু বলেছি, খিচুড়ি কম নাই। সবাই খেতে পারবেন। এ কথা কেন বললাম এটাই আমার অপরাধ। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার দোকানের ভেতরে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং দোকান থেকে ৪০ হাজার টাকা ও আমার ব্যবহৃত স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমাকে হাসপাতালে ভর্তি করে সবাই।’ 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা জয়লাভ করায় চাওনা গ্রামে শরীফুলের মুদি দোকানে খিচুড়ি খাওয়া নিয়ে ঝামেলা হয়। শরীফুলকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড