হোম > সারা দেশ > ঢাকা

আমিনবাজারে ট্রলারডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। 

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজারের তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। 

বড়দেশী এলাকার নারী চমক জান জানান, তিনি তাঁর দুই মেয়ে ও ৩ নাতিকে হারিয়েছেন। তাঁর মেয়েরা হলেন সোয়ালা (২০) ও রুপায়ন (২৪) এবং ৩ নাতি জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত। 

বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ন ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা নৌকায় ছিলেন। তাঁদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি (৫) ও আলমিনা (৮)। দেড় বছরের টুম্পাকে সঙ্গে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন। 

ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে। 

জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তাঁরা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সবাই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই