হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বিএনপিকর্মী হত্যাচেষ্টা মামলায় তাঁতি লীগ নেতা কারাগারে

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

নাদিম হায়দার। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় নাদিম হায়দার (৩৫) নামের এক তাঁতি লীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আমলি আদালত-১ এর বিচারক জুলফিকার হোসেন রনি জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল সোমবার গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাঁজপুর গ্রামের নিজ বাড়ি থেকে নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা তাঁতি লীগের সহসভাপতি। এ ছাড়া নাদিম হায়দার খবর বাংলাদেশ নামের একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, সিরাজদীখান থানা-পুলিশের সহযোগিতায় নাদিম হায়দারকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ মঞ্জিল গত ১ নভেম্বর সদর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের তদন্তে নাদিম হায়দারের নাম উঠে এসেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়।

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল