হোম > সারা দেশ > ঢাকা

৩০ শতাংশ খাদ্য অপচয় কমাতে পারলে খাদ্যনিরাপত্তা শক্তিশালী হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে ফসল সংগ্রহের পর বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০ শতাংশ ফসল ও খাদ্য নষ্ট এবং অপচয় হয়। এই অপচয় কমাতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অপচয় বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নষ্ট ও অপচয়ের পরিমাণ কমাতে পারলে আমাদের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।’

আজ বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে খাদ্য ও পানি সংরক্ষণ এবং খাদ্য অপচয় রোধ শীর্ষক সেশনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। 

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, কৃষিতে বর্তমান সরকারের এখন অগ্রাধিকার হল সংগ্রহের সময় ফসল নষ্ট ও অপচয়ের বিশাল পরিমাণ কমিয়ে আনা। সেলক্ষ্যে সরকার ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছে এবং বহুমুখী হিমাগার নির্মাণ, বহু ফসলের সমন্বিত সংরক্ষণাগার নির্মাণ ও শাকসবজি পরিবহনে রেফ্রিজারেটেড ভেহিকল প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি প্রক্রিয়াজাতকরণে গুরুত্বারোপ করা হচ্ছে। 

খাদ্য নষ্ট ও অপচয়ের পরিমাণ কমাতে ফসল তোলা, মাড়াই, পরিবহন ও সংরক্ষণে বিশাল বিনিয়োগ প্রয়োজন বলে জানান মন্ত্রী।  তিনি বলেন, সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে; তারপরও এসব খাতে বেসরকারি ও বিদেশি বিশাল বিনিয়োগ প্রয়োজন। আমরা এখন সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) অগ্রাধিকার দিচ্ছি। বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে এফএও সহযোগিতা করতে পারে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহমুদুর রহমান এবং এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কৃষিমন্ত্রী ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলম্বোর ইন্ডিপেনডেন্স স্কয়ারে বাংলাদেশ হাই কমিশন, শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন।

ছাত্রদল নেত্রীর কাছে থাপ্পড় খেয়ে পদত্যাগ জকসুর ক্রীড়া সম্পাদক নাঈমের

রাজধানীতে ডিবি পরিচয়ে এক দিনে চারজনকে অপহরণ

প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা ডিএসসিসির

ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক

গ্যাস সিলিন্ডারে ২ লাখ ইয়াবা

রাজধানীর মেসে চিকিৎসকের মৃত্যু

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

আদাবরে সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

অর্থনীতি সচল রাখতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে: সভায় বক্তারা

২৫০০ পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিল ডিএনসিসির