হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিমানবন্দর গোলচত্বর এলাকায় এই মানববন্ধন করা হয়। 

সর্বস্তরের জনগণের ব্যানারে তিন শতাধিক বিএনপি নেতা কর্মীরা এতে অংশ গ্রহণ করেন। তাদের ব্যানারে লেখা ছিল, ‘মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসাবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস ছাত্তার সরকারের সময় দেয়া নামকরণ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহাল করতে হবে।’ 

মানববন্ধন চলাকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ জনগণ, বাংলার মানুষ এই বিমানবন্দরকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে দেখতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। তাহলে এ সরকার প্রতি জনগণ কৃতজ্ঞ থাকবে।’

মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সদস্য আকবর আলী, আলাউদ্দিন সরকার টিপুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত