হোম > সারা দেশ > ঢাকা

স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রিয়জনদের সঙ্গে ঈদ পালন শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আজ দুপুরে কমলাপুর রেলস্টেশনে। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে ঢাকার বিভিন্ন রেলস্টেশন ও লঞ্চঘাটে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গাবতলী, কমলাপুর রেলস্টেশন ও লঞ্চঘাটে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় প্রবেশ করছে।

এ সময় কথা হয় বেসরকারি চাকরিজীবী শরিফুল ইসলামের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘১০ দিনের ছুটি ছিল। ঈদ উৎসব প্রিয়জনদের সঙ্গে কাটানো শেষ। ঢাকায় যানজটের কারণে আগেই চলে আসছি। ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে বসের ঝাড়ি খেতে হয়।’

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আজ দুপুরে কমলাপুর রেলস্টেশনে। ছবি: আজকের পত্রিকা

যশোর থেকে আসা ব্যাংকার তরিকুল বলেন, ‘ছুটির শেষের দিকে এলে টিকিট পাওয়া কষ্টকর হয়ে যায়। এ ছাড়া সে সময় মানুষের চাপ ও রাজধানীতে অনেক বেশি যানজট হবে। এ জন্য আগে থেকে ফেরা।’

লঞ্চের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, আগে থেকে ঢাকায় এসে কিছুটা স্বস্তি ফিরেছে। তেমন যানজট ছিল না। এক ঘণ্টার পথ ২০ মিনিটে আসা গেছে।

বাস কাউন্টারের সংশ্লিষ্টরা জানান, যাত্রীরা ফিরতে শুরু করেছে। তবে তেমন কোনো চাপ নেই। কয়েক দিন পরেই অনেক বেশি চাপ শুরু হয়ে যাবে।

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

উত্তরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ ম্যাচ দেখে উত্তরায় বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

মেট্রোরেলের সেফটি অডিটের পর ২৮ সুপারিশ বাস্তবায়নে নেমেছে ডিএমটিসিএল