হোম > সারা দেশ > ঢাকা

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু: জামিন পেলেন হাসপাতাল পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খতনার সময় আহনাফ তাহমিদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় জে এস হাসপাতালের মালিক এস এম মোক্তাদির হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ জামিন দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।

আইনজীবী শাহ মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, পুলিশ প্রতিবেদন পর্যন্ত মোক্তাদিরকে জামিন দিয়েছেন আদালত। তিনি গত দুই মাস ধরে কারাগারে রয়েছেন। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে খতনার সময় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) আহনাফের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা ফখরুল আলম। মামলার পরপরই মোক্তাদিরসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আহনাফ মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।

মোক্তাদির জে এস হাসপাতালের পরিচালক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জন।

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন