হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুৎ বিভ্রাট: রোগীদের নিয়ে বিপাকে হাসপাতাল, চলছে বিশেষ ব্যবস্থায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের অধিকাংশ স্থানে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ নেই। যার মারাত্মক প্রভাব পড়েছে জনজীবনে। বিশেষ করে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা।

বিশেষ ব্যবস্থায় জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার এবং আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকা রোগীদের বিদ্যুতের ব্যবস্থা করলেও বিদ্যুৎ নেই কোনো ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষরা। 

প্রতিদিন জরুরি বিভাগে রাতে অসংখ্য রোগী আসে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া গাইনি বিভাগে সন্তান প্রসবের জন্য অনেক প্রসূতি এবং সংকটাপন্ন অনেক রোগী আইসিইউতে ভর্তি থাকে। কিন্তু বিদ্যুৎ না থাকায় সবচেয়ে জরুরি এসব সেবায় মারাত্মক প্রভাব ফেলেছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার আর আইসিইউ ছাড়া বাকি ওয়ার্ডে বিদ্যুৎ নেই। নতুন করে আরও ৫০০ লিটার তেল আনা হয়েছে। তেল পাওয়াটাও এখন চ্যালেঞ্জের।

এদিকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরাও। কখন বিদ্যুৎ আসবে চিকিৎসক ও দায়িত্বরতদের কাছে বারবার জানতে চাচ্ছেন রোগীর স্বজনেরা। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, জেনারেটর দিয়ে আইসিইউ ও অপারেশন থিয়েটার চালানো হচ্ছে। বিদ্যুৎ কখন আসবে বলা যাচ্ছে না। যে জেনারেটর চলছে তা দিয়ে ১২ ঘণ্টা চলতে পারে। 

এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সব হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগে রোগীদের বিষয়টি দেখতে হবে। তবে দুঃখের বিষয় এই খবর পর্যন্ত দেওয়ার মত যে নেটওয়ার্ক থাকা দরকার সেটিও পাওয়া যাচ্ছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬