হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে আহত কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর সাজ্জেন ওরফে রহমত (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ ওই কিশোর সাজ্জেন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত সাজ্জেনের বাবা শমসের আলী জানান, গত শনিবার বিকেলে ক্যাম্পের ভেতর মাদক ব্যবসায়ী চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের গ্রুপের গোলাগুলি চলছিল। এ সময় সাজ্জেন পাম্প থেকে খাবার পানি নিয়ে বাসায় ফিরছিল। তখন ৮ নম্বর সেক্টরে তার শরীরে গুলি লাগে।

তিনি আরও জানান, সাজ্জেনের হাতে, বুকে ও পেটে মোট ৫টি গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আজ সোমবার সকালে সে মারা গেছে। তাঁরা জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকে।

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩