হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি 

জবি সংবাদদাতা 

শিক্ষক–সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১৫ মার্চ) রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে আছেন—সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ, পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক হীমাদ্রী শেখর। 

এদিকে এ ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দীককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

মহাসড়কে ডাকাতি রোধ ও যানজট কমাতে জোর দেবে হাইওয়ে পুলিশ

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই: ডিএমপি কমিশনার

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

আসামি নন, কিন্তু নামের মিলে কারাভোগ—পেলেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩০ আগস্ট

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার: সিআইডি

কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীর ওপর হামলা: অভিযুক্ত জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে রাজধানীতে ৪৪৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৭৫৫ পিস ইয়াবা

কামরাঙ্গীরচরে সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু