হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে এক বাসকে অপর বাসের ধাক্কা, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে একটি বাসকে অপর বাস পেছন থেকে ধাক্কা দিলে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনের সূর্যনগর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে আসা দক্ষিণাঞ্চলগামী দুটি বাস একটির পেছনে অপরটি ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশেই থামানো একটি ট্রাকের চালক সড়কে দাঁড়িয়ে ছিলেন। বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শাকিল আহমেদ আরও বলেন, এ ঘটনায় দুই বাসের যাত্রীরাও আহত হয়েছেন। তাঁদের সংখ্যা অন্তত ১০। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই