হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের বাধা ঠেলে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকেই সারা দেশে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদেরও সে অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর থেকেই জাবির মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল ৪টায় পুলিশের বাধা ঠেলে মহাসড়কে নেমে আসেন আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার আগেই ফটকের ভেতরে জমায়েত হন আন্দোলনকারী জাবি শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, সাভার, আশুলিয়া ও ধামরাই থানা-পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন দুই শতাধিক পুলিশ সদস্য। এ সময় পুলিশের সাঁজোয়া যান এপিসি ওয়ানও চোখে পড়ে।

মহাসড়ক অবরোধ করার আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘রাস্তা বন্ধ করা উচিত নয়। আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর থেকে আন্দোলন করুক, আমরা প্রোটেকশন দেব। রাস্তায় এসে মানুষের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না। আমরা চাই, এটা শান্তিপূর্ণ আন্দোলন, ক্যাম্পাসের মধ্যেই হোক। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের মেসেজ দিয়েছি। আজ সপ্তাহের শেষ কর্মদিবসে রাস্তা বন্ধ হলে প্রচুর দুর্ভোগ হবে।’

সর্বশেষ বিকেল ৫টায় দেখা যায়, শিক্ষার্থীরা অবরোধ করার পর পুলিশ সদস্যরা ফটকের সামনেই সতর্ক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ফটকের সামনে ওভারব্রিজের নিচে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন