হোম > সারা দেশ > ঢাকা

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম দুই মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে এ সময়ের মধ্যে মামলা বাতিলে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি জানান, আইন অনুসারে শ্রমিক কর্মচারীদের বোনাস না দেওয়ায় এই মামলা করা হয়েছিল। পরে ড. ইউনূস মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ মামলা কার্যক্রম দুই মাস স্থগিতের আদেশ দিলেন।

গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় আসামি করা হয়।

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

পলকের শুনানির দিনে স্লোগান: আদালত এলাকা থেকে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে নিহত বেড়ে ২

খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাক লেবেলিং’ স্পষ্ট ও বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড