হোম > সারা দেশ > ঢাকা

কূটনৈতিকপাড়ায় সহকর্মীকে গুলি করে হত্যার পর থানা হেফাজতে পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যা করা পুলিশ কনস্টেবলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান শনিবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘যে পুলিশ সদস্য গুলি করেছে তাকে আটক করে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তবে ঘটনার ব্যাপারে এখনো তাঁরা পরিষ্কার নন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে মধ্যরাতে দায়িত্বরত অবস্থায় সহকর্মীকে গুলি করেন এক পুলিশ কনস্টেবল। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। নিহত কনস্টেবল মনিরুল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। আর তাঁকে গুলি করেছেন কনস্টেবল কাওসার আলী।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত পৌনে ১টার দিকে বলেন, ‘ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছেন। মৃতদেহ ঘটনাস্থলে আছে। একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি

স্ত্রী–শাশুড়িকে খুন করে থানায়: পরকীয়া নয়, প্রাথমিক তদন্তে ‘ইগো প্রবলেম’ পাচ্ছে পুলিশ

অভিনেতা যাহের আলভীর জামিন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

দন্তচিকিৎসক পিনু হত্যা: স্বামী সোহেল রানা দুই দিনের রিমান্ডে

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

রাজধানীতে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার