হোম > সারা দেশ > ঢাকা

অনলাইন প্ল্যাটফর্মে ‘ফারাজ’ প্রচার না করতে পদক্ষেপ নিতে নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ সংবাদ সম্মেলন করেও দেশের প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি না দেওয়ার দাবি জানান। পরে তিনি রিট করেন। 

আইনজীবী আহসানুল করীম বলেন, ‘ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাকপরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে, যা আমাদের সভ্য সমাজে কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। বাংলাদেশের র‍্যাব-পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটি আসা উচিত না।’ 

রাজধানীর শাহজাহানপুরের গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২, মিরপুরেই শতাধিক

রাজধানীর মগবাজারে পিকআপ-মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২

রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আটক স্বামী

পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ‘ভুয়া’ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে মিলল খণ্ডিত ২ হাত

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার