হোম > সারা দেশ > ঢাকা

এখনো সেই ভবন মালিকের খোঁজ পায়নি রাজউক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার শরমা হাউসের তিনতলা ভবনে গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। একই ধারণা ঢাকা মহানগর পুলিশেরও। কিন্তু ঘটনার পর থেকেই তিনতলা ভবনটির মালিকের দেখা পাওয়া যাচ্ছে না।

এলাকাবাসী জানায়, ভবনটি বেশ পুরোনো ছিল। ভবনটির নিচতলায় ছিল একটি রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় শো–রুম এবং তিনতলায় স্টুডিও। তবে ভবনটি বাণিজ্যিক নাকি আবাসিক ব্যবহারের অনুমোদন ছিল তা এখনো জানা যায়নি।

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার সদস্য মো. শফিউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ঘটনার পরই আমাদের রাজউকের কর্মকর্তারা সেখানে যান। এ ব্যাপারে কমিটি করে দেব। আমরা ভবনের নকশা চেয়েছি। কিন্তু এখনো ভবনের মালিকের খোঁজ পাইনি। তবে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি ভবনটির মালিক খোকন মিয়া নামের একজন। আমরা খুঁজে দেখছি। বিস্তারিত নকশা পাওয়ার পর বলতে পারব।’

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ২৯ অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু

হারানো বিজ্ঞপ্তি দেখে পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ চাইত তারা

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

পরিকল্পনা করে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে: ডিএমপি