হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে অবরুদ্ধ করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
শনিবার (০৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টের পাঁচতলার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। তবে মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামুনুল বলেন, মাস্তান প্রকৃতির লোকেরা এসে আমার ওয়াইফসহ আমাকে নাজেহাল করেছে। আমাকে আক্রমণ করেছে। তিনি বলেন, শনিবার দুপুরে স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে যাই। জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য এখানে (রিসোর্টে) আসি।
মামুনুল বলেন, আমরা এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছিলাম। এখানে অনেক উচ্ছৃঙ্খল লোক এসেছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
স্থানীয় আলেমদের জানিয়েছেন কি না, জানতে চাইলে মামুনুল বলেন, যেখানে যাই মানুষজন ভিড় করে। সেজন্য জানাইনি।