হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকেই পুলিশের ওপর আক্রমণ: দাবি ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

ধর্ষণবিরোধী গণপদযাত্রা থেকেই পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধর্ষণবিরোধী পদযাত্রা নামে নারী-পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেন। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পাশেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ শুরু করে।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে লিপ্ত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এ ছাড়া হামলাকারীদের আঘাতে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর

রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ

বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

ঢাবিতে নারী হেনস্তার অভিযোগ, তিন দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন