হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদে টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নিতে বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির পশুর হাটে ব্যাপারীদের নিরাপদে টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নিতে বলেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘ব্যাপারীদের খাওয়া-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। তাঁরা যাতে গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে পারেন, এ বিষয়ে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য বলেছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর কমলাপুরে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

 বেনজীর আহমেদ বলেন, ‘আমরা হাটের ইজারাদারদের সঙ্গে কথা বলেছি। যাঁরা এখানে গরু কিনতে এসেছেন তাঁদের কথাও শুনেছি। ব্যাপারীরা বহুদূর থেকে গরু নিয়ে হাটে এসেছেন, তাঁদের সমস্যা হচ্ছে কি না বা ক্রেতাদের সমস্যা আছে কি না, আমরা জানার চেষ্টা করেছি। অনেক সময় হাসিল নিয়ে অভিযোগ থাকে, এবার হাসিল নিয়ে কারও অভিযোগ আছে কি না জানতে চেয়েছি।’ 

স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আইজিপি বলেন, ‘আমরা হাটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নিয়েছি। এখন করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাচ্ছে। হাটে আসা মানুষদের সচেতনতা নিয়ে কথা বলেছি। হাট কর্তৃপক্ষকে বলেছি যারা মাস্ক ছাড়া আসবে তাদের জন্য যেন মাস্কের ব্যবস্থা করা হয়।’ 

পশুর হাট নিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘হাটে প্রচুর গরু আছে। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, দাম অনেক বেশি। দেশে এক কোটির বেশি কোরবানির পশু আছে, যেগুলো বিক্রির জন্য প্রস্তুত। এগুলোর সবই আমাদের দেশীয় উৎপাদিত, এটা ভালো লক্ষণ। এখন আমরা কোরবানির পশুর জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নই। এই অগ্রগতি অব্যাহত থাকলে একসময় হয়তো আমরা মাংস রপ্তানি করতে পারব।’

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প