হোম > সারা দেশ > ঢাকা

এসএসসি পরীক্ষা ঘিরে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালে রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যানজট কমাতে নগরবাসী ও চালকদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িতে আগত পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে কাছাকাছি কোনো স্থান থেকে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন সড়কে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন ঘটানো দণ্ডনীয় অপরাধ।

এ ছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য যানবাহনকে কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে রাজধানীবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধের জেরে লম্বু আসাদুলকে হত্যা: পুলিশ

রাজধানীর প্রতিটি এলাকায় খেলার মাঠ প্রস্তুত করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দোষ স্বীকার

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

রাজধানীর পল্লবীতে সামান্য ‎তর্কে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, অটোরিকশাচালক গ্রেপ্তার

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বিটিভির অনিয়ম: রাজস্ব খাতে কেনা মালপত্র দেখানো হয় প্রকল্পের

হজযাত্রীদের জন্য ‘রোড টু মক্কা’ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু