হোম > সারা দেশ > ঢাকা

সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসার শর্ত দেওয়া অপমানজনক: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যুক্তরাষ্ট্র ভিসার ক্ষেত্রে যে শর্ত আরোপ করেছে, তা বাংলাদেশের জন্য অপমানজনক বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ সংস্থাটির ‘বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’বিষয়ক অনুষ্ঠানে এমন কথা বলেন বক্তারা।

সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু, গণতান্ত্রিক, ভালো নির্বাচনের সঙ্গে সংযুক্ত করে ভিসার বিষয়টা এনেছে। একজন নাগরিক হিসেবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক। আমাদের নিজেদের স্বার্থেই তো এটা (সুষ্ঠু নির্বাচন) করা উচিত। একটা গণতান্ত্রিক সমাজে তো এটা চলমান প্রক্রিয়া হিসেবেই থাকা উচিত। এটাকে একটা শর্ত দিয়ে একটা ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, এটা জাতি এবং নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। সেটার অনুধাবনটা আমাদের সবার এবং সব রাজনৈতিক পক্ষের থাকা উচিত বলে আশা করি।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, যেখানে আমরা শুল্ক দিয়ে প্রবেশ করেও প্রতিযোগিতা করতে সক্ষম। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। তাই এককভাবে সবচেয়ে বড় এই বাজারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭ কিংবা ২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। কিন্তু আমেরিকায় শুল্ক দিয়েও আমরা অনেক ভালো অবস্থানে আছি।’

আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

৩ দিনে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএসসিসির

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

কোরবানির পশুর বর্জ্য প্রায় অপসারণ করতে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়