হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছুরিকাহত ডা. আহমদ হোসেন। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাতে জখম করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ‎এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

‎এর আগে গতকাল সোমবার বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে রাজধানীর বনানী এলাকায় ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, বিকেলে হাসপাতাল থেকে মহাখালীর ওয়াসা রোডের বাসায় ফিরছিলেন ডা. আহমেদ হোসেন। পরে বনানী এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অপরিচিত ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎তিনি আরও বলেন, ডা. আহমদ হোসেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিষয়ে তাঁকে ভয় দেখাতে এই হামলা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার