হোম > সারা দেশ > ঢাকা

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার ময়লার মোড়ে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধামরাইয়ে আটটি বাসে আগুনের ঘটনা ঘটল। নাশকতার উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দেওয়া হচ্ছে বলে ধারণা করছেন সাভার ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার ময়লার মোড়ে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের অংশের অধিকাংশ পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি একই উদ্দেশ্যে আরও কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ধামরাই পৌর এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এ দিকে ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে ধামরাই পৌর এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির ভেতরের অংশ প্রায় পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, ১৪৯ জনই মিরপুরের

খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার

ফার্মগেটের পরে মিরপুরে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ