হোম > সারা দেশ > ঢাকা

বিপু বড়ুয়ার অকালমৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়ার অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রোববার সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ‘আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু বিনা মেঘে বজ্রপাতের মতো এবং অত্যন্ত বেদনার। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবার যেন এই শোক সহ্য করে এগোতে পারে সেই প্রার্থনা করি।’ 

৫ শতাংশ বকেয়া লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

সাভারে বিএনপির অফিসে হামলা-গুলি

তুরাগে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নববর্ষ উপলক্ষে গুলশানে বর্ণাঢ্য বৈশাখী মেলা

‎উত্তরায় কোটি টাকার কোকেনসহ দুজন গ্রেপ্তার

মাদকের জন্য মাকে ছুরি ধরেন বাবা, কেড়ে নিয়ে বাবাকে ছেলের হত্যা, মায়ের মামলায় গ্রেপ্তার

‎যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেপ্তার

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৈদ্যুতিক লাইনে বেলুন, ১৪ মিনিট বন্ধ থাকল মেট্রোরেল

ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ