হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রীর আত্মহত্যা: ৫ দফা দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মশাল মিছিল

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিসহ আরও চার দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাত ৮টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। 

এ সময় আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। মশাল মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো–অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে, অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহির আওতায় আনতে হবে। পূর্বে ঘটে যাওয়া সব নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। অতি দ্রুততম সময়ে নিরপেক্ষ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে। এ ছাড়া মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। তবে অভিযুক্তদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আর স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তো একটা প্রক্রিয়া আছে।’

প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল চালুতে প্রচারণা শুরু

হানি ট্র্যাপের ফাঁদে বিত্তবানরা, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি: ডিএনসিসি প্রশাসক

পবিপ্রবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা

একটা স্নাইপারের অভাব ছিল—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ধর্ষণ মামলার বাদীসহ এলাকাবাসীর বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর-লুটপাটের মামলা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

কেরানীগঞ্জে স্ত্রী হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড