হোম > সারা দেশ > ঢাকা

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

১৬ বছরের কিশোরী ভাগনিকে শ্লীলতাহানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সাল। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে জামিন দিয়েছেন।

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচ লাখ টাকা মুচলেকায় ফয়সালকে আগামী ১৪ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনটি শর্ত দেওয়া হয়েছে। আদালত আসামিকে তদন্তে সহযোগিতা, জামিনের অপব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। আরেক শর্তে আদালত বলেছেন আসামি বিদেশ যেতে পারবেন না।

গত ৩০ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ফয়সালের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৬ মে হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন পান।

গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা গুলশান থানায় মামলা দায়ের করেন। এর আগে গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, আসামি তার শ্যালক। তার তিন মেয়ের মধ্যে দুজন পড়াশোনার জন্য বিদেশে রয়েছেন। তার স্ত্রী মাঝে-মধ্যে তাদের দেখাশোনার জন্য বিদেশে যায়। তার ছোট মেয়ে তাদের সঙ্গে থাকে, একটি কোচিং সেন্টারে লেখাপড়া করে। আসামি ২০২৫ সালের ২১ জুন তার ছোট মেয়েকে ঘুরতে যাওয়াসহ নানান প্রলোভন দেখায়। আসামি আপন মামা হওয়ায় তার মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। ঘুরতে গেলে আসামি নিজে ধূমপান করার সময় কৌশলে তার মেয়েকে ধূমপান করানোর চেষ্টা করে। কিন্তু সে তার কথায় ধূমপান করে না। পরে ২৪ জুন মেয়েকে দুপুরে তার গুলশান থানাধীন কনকর্ড সিলভি হাইটস (৪র্থ তলা) ইসতি মেডিকেল বাংলাদেশের অফিসে লাঞ্চ করার জন্য ফোন করে যেতে বলে। তার কথামতো সে অফিসে যায় এবং সেখানে লাঞ্চ করে। পরে আসামি তার অফিসের বেলকনিতে নিয়ে পুনরায় ধূমপান করানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই রাতে গাড়িতে করে মেয়েকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বের হয়। আসামি নিজেই গাড়ি ড্রাইভ করছিল। পথিমধ্যে আমেরিকান ক্লাব রোডে এসে মেয়েকে গাড়ি চালানো শেখানোর কথা বলে শ্লীলতাহানির চেষ্টা করে।

মামলার অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলেননি। গত ১৭ এপ্রিল ভিকটিমের বড় বোনের বিয়ের দিন মোহাম্মদ ফয়সাল বাসায় আসলে ভিকটিম তাকে দেখে চিৎকার করে ওঠে এবং গালিগালাজ করে। তখন বাদীসহ পরিবারের লোকজন ঘটনার বিষয়ে জানতে পারেন।

তবে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, জমি-জমার বিরোধের কারণে এই মামলার উৎপত্তি হয়েছে। প্রকৃতপক্ষে শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার