হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি। এ উপলক্ষে ষাটোর্ধ্ব প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে ১০ বছরের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে এক আবেগঘন নবীন-প্রবীণের মিলনমেলা। যেন সবাই ফিরে গেছেন শৈশবের স্কুলজীবনে।

ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

এর আগে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই স্কুল প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টা থেকে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শপথপাঠ ও শারীরিক ব্যায়ামের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

বেলা ১১টায় প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়, থানা রোড, কাঠপট্টি, সরকারি রাজেন্দ্র কলেজ সড়ক ও কোর্ট চত্বর হয়ে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

প্রথম দিনের কর্মসূচিতে স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।

ব্রিটিশ-ভারতের সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাতে গোনা যে কয়েকটি বিদ্যালয় রয়েছে, ফরিদপুর জিলা স্কুল তার অন্যতম। ১৮৪০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও নানা সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ পথপরিক্রমায় আজও ফরিদপুর জিলা স্কুল একটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজস্ব মর্যাদা ও ভাবমূর্তি অটুট রেখেছে।

অনুষ্ঠানকে সফল করতে গঠন করা হয়েছে ‘গৌরবময় ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী উদ্‌যাপন কমিটি’। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীম এবং সদস্যসচিব ওয়াহিদ মিয়া কুটি। এ ছাড়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ১৮টি উপকমিটি গঠন করা হয়েছে।

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম বলেন, ‘এই উৎসবের মূল উদ্দেশ্য আমাদের প্রিয় স্কুলের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে তাদের ইতিহাস ও শিকড়ের সঙ্গে পরিচিত করা।’

আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠানের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় নগরবাউল জেমস সংগীত পরিবেশন করবেন।

রাজধানীতে ঘরে ঝুলছিল মায়ের লাশ, বিছানায় ছেলের গলাকাটা মরদেহ

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ২২ ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

রাজধানীর হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল