হোম > সারা দেশ > কুমিল্লা

ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামে সাবেক এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় তাঁর মৃত্যু হয়। 

হুমায়ুন আহমেদ লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন হুমায়ুন। পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কুমিল্লার পশুর হাটে নতুন আকর্ষণ ‘সুলতান’

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় চলছে নানা প্রস্তুতি

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তাহমিনা বেগম চৌধুরী পেলেন ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড

প্রথম বেতনের অর্থে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত

আগুন নেভালেও শিকলবন্দী আনিসকে উদ্ধার করেনি কেউ

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

‘সাত টুকরা’ করার হুমকি, কৃষকের বাড়িতে ডাকযোগে কাফনের কাপড়