হোম > সারা দেশ > কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ডাকাতির শিকার গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার গোপন সন্ধানের ভিত্তিতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার দাউদকান্দি উপজেলার বাগলপুর গ্রামের বাসিন্দা শেখ ফরিদ (৩৩) ও চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের রবিউল আলম প্রকাশ রফিকুল ইসলাম (২৭)।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, গত ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে ট্রাকবোঝাই চাল ছিনতাইয়ের ঘটনায় ট্রাকের মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে থানায় মামলা করে। এ ঘটনার ১ মাস ১০ দিন পর খালি ট্রাকটি গাজীপুর থেকে উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল পুলিশ গোপন সন্ধানের ভিত্তিতে শেখ ফরিদকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ফরিদ বলেন, মহাসড়কে দস্যুতার অভিযোগে অপর একটি মামলায় রবিউল হাসান প্রকাশ রফিকুল ইসলামকে মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রাম থেকে একই দিন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহাসড়কে ডাকাতি ও দস্যুতার ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন।

প্রবাসীর গাড়িতে ডাকাতি সম্পর্কে ওসি বলেন, ‘কুয়েতপ্রবাসী নাইমুল ইসলাম ও মালেশিয়াপ্রবাসী বেলাল হোসেনের গাড়ি ডাকাতির ঘটনায় অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি ডাকাত দলের প্রধান এবং অন্য সহযোগীদের গ্রেপ্তার করতে।’

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার