হোম > সারা দেশ > কুমিল্লা

জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে যাবে: মঞ্জুরুল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ট্রাক প্রতীকের পথসভা। ছবি: আজকের পত্রিকা

ভোটের দিন জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে যাবে বলে মন্তব্য করেছেন প্রার্থিতা বাতিল হওয়া কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি বলেন, ‘জামায়াত একাত্তর সালে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ছিল। তাদের সঙ্গে এখন এনসিপি মিলেছে, এদের নিয়ে আর কিছু বলতে চাই না। আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। শক্ত পোলিং এজেন্ট নির্ধারণ করবেন, জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে চলে যাবে। আপনারা সচেতন থাকবেন।’

আজ রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তাহলে আগামী ১২ তারিখ জসিম উদ্দিনকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এ বিজয়ের মালা আমাদের গলায়, আপনাদের গলায়, জনাব তারেক রহমানের গলায় পরবে।’

এ সময় গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন পাঠান ভুলু, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, বিএনপি নেতা সফিউল আলম চৌধুরী, নাছির উদ্দিন, জাহাঙ্গীর মেম্বার, খাইরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম বেতনের অর্থে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত

আগুন নেভালেও শিকলবন্দী আনিসকে উদ্ধার করেনি কেউ

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

‘সাত টুকরা’ করার হুমকি, কৃষকের বাড়িতে ডাকযোগে কাফনের কাপড়

কুবির ভিসি-কোষাধ্যক্ষের পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দেবিদ্বারের অবৈধ ১৬টি ইটভাটা ভেঙে দেওয়া হবে: এমপি হাসনাত আবদুল্লাহ

ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত ২ শিক্ষার্থী

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড