হোম > সারা দেশ > কুমিল্লা

কাজের কথা বলে কুমিল্লায় ডেকে এনে হত্যার পর মাটিচাপা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। 

এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা। 

আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে। 

নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান। 

সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি। 

আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা। 

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: তদন্তে একাধিক ব্যক্তি ও সংস্থার গাফিলতির প্রমাণ

দেবিদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লায় মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে: কুসিক প্রশাসক

হোমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২, আহত ২

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ১, আহত ৩

কুমিল্লার দুর্ঘটনায় নিহত ৫, চারজনই একই পরিবারের

কুমিল্লায় প্রাইভেট কারে বাসের ধাক্কায় ৪ জন নিহত