হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় তিতাস নদীতে ডুবে যুবকের মৃত্যু 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চণ্ডীপুর গ্রামসংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে। শাকিল ওই গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল ঢাকায় থাকেন। বাড়িতে এসে আজ শনিবার সকালে ছেলেকে নিয়ে বাড়ির পাশের নদে যান। ছেলেকে পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নামেন তিনি। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যান। পরে তাকে স্বজনেরা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। 

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বলেন, তিতাসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কুমিল্লায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় সাজাভোগ শেষে মুক্ত সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর